কুড়িগ্রামের রাজিবপুরে করোনা ভাইরাস আতঙ্কে বর্ডারহাট বন্ধ ঘোষনা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বালিয়ামারী বর্ডার হাট বন্ধ ঘোষনা করা হয়েছে। করোনা ভাইরাস আতংকে হাট ব্যবস্থাপনা কমিটির সভাপতির পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান গতকাল নিদির্ষ্ট হাটের দিন থাকলেও হাট বসতে দেন নি। ভারতের ক্রেতা বিক্রেতারা হাটে আসলেও বাংলাদেশের কোনো ক্রেতা বিক্রেতা না যাওয়ার কারনে ভারতীয়রা হাট থেকে ফিরে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান সাংবাদিকদের জানিয়েছেন, চীনে প্রাণঘাতি করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। ভারতে ওই ভাইরাস না দেখা গেলেও সর্তকতা মূলক ভাবে আমরা বর্ডার হাট আপাতত বন্ধ ঘোষনা করেছি। কেননা হাটে ভারত বাংলাদেশে ক্রেতা বিক্রেতাদের সমাবেশ ঘটে। এর ফলে করোনা ভাইরাসের জীবানু বাংলাদেশেও আসতে পারে। হঠাৎ করে বর্ডার হাট বন্ধ ঘোষনা করায় হাটের ক্রেতা বিক্রেতাদের মাঝে এক ধরণের ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেক ক্রেতা বিক্রেতা জানিয়েছেন, করোনা ভাইরাস দেখা দিয়েছে চীনে। ভারতে তো ওই ভাইরাস দেখা দেয়নি। আর বর্ডার হাটে তো চীন দেশের মানুষ আসে না। তাই হাট বন্ধ ঘোষনা করা মোটেও উচিৎ হয়নি। বিক্রেতারা অীভযোগ করেছেন, হাট বন্ধ থাকায় আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি।