কুড়িগ্রামে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালন

কুড়িগ্রাম প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের নির্দেশনায় কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনসহ তৎসংলগ্ন এলাকায় জেলা ছাত্রলীগের কর্মীরা নিজ হাতে শতাধিক ফলজ, ঔষধী ও বনজ চারা রোপন কর্মসূচিতে অংশগ্রহন করে।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা ফাহিম আজাদ, রমজান, জেবিন, বিশু, তাফসির, মুন্না, সাবু, মিনহাজ, খায়রুল, লাভলু প্রমুখ। পরিবেশ রক্ষায় ছাত্রলীগ সবসময় অগ্রণি ভূমিকা পালন করবে বলে অনুষ্ঠানে প্রত্যয় ব্যক্ত করা হয়।