কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম খামারবাড়ী চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী।
এসময় কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ডা: মোস্তাফিজুর রহমান প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা প্রাণী সম্পদ অফিসার ডা: মো: আব্দুল হাই, জেলা প্রশিক্ষণ অফিসার মো: শামসুদ্দিন মিঞা, সদর কৃষি অফিসার জাকির হোসেন প্রমুখ।
মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় কৃষির উন্নয়ন নিয়ে সঙ্গীতানুষ্ঠান ও কৃষি ভিত্তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


