কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে নানা আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ পালন করা হয়েছে। র্যালি,পুষ্পস্তবক অর্পণ ও আলোচনাসভার মধ্য দিয়ে কুড়িগ্রামে পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে পুলিশ লাইন মাঠ থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুলিশ লাইন মাঠে এসে শেষ হয়। সেখানে এসে দায়িত্বকালীন নিহত পুলিশ সদস্যের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
পুলিশ লাইন হলরুমে আলোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহম্মেদ,জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ জাফর আলী,অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান, পিপি এড. এসএম আব্রাহাম লিংকন,জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু,কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি এড. আহসান হাবিব নীলু প্রমুখ।


