কুড়িগ্রাম প্রতিনিধি: ‘নিরাপদ খাদ্য’ নিশ্চিত করতে ভেজাল বিরোধী অভিযান কুড়িগ্রাম জেলা প্রশা প্রশাসনের উদ্যোগে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার নাগেশ্বরী উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান খাদ্য দ্রব্য ও শিশু খাদ্য জব্দ করে ভ্রাম্যমান আদালত। পরে তা বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে পুড়িয়ে দেয়া হয়।


