কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে রোলার স্কেটিং এর জন্য আলাদা গ্রাউন্ড নির্বাচনে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্টেডিয়াম ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সচিব মাহফুজার রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান প্রমুখ।
সুস্থ শরীর গঠন এবং মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন কুড়িগ্রামে এই খেলাটিকে জনপ্রিয় করার লক্ষে আলাদাভাবে গ্রাউন্ড করার জন্য জায়গা খুঁজছে।


