কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে জেলা পুলিশের মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে ইলেকট্রনিক্স,প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২১ মার্চ) পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মিট দ্যা প্রেসে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, করোনা ভাইরাস আতংকের চেয়ে গুজব ছড়াচ্ছে বেশী, গুজব প্রতিহত করতে ও জনগনকে সচেতন করতে প্রত্যেক থানা পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।বাজার পরিস্থিতি অস্থিতিশীল করার পায়তারা করা হতে পারে তা মাথায় রেখে সম্ভাব্য বাজার, গুদাম, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও মজুতদারদের উপর নজরদারী বাড়ানো হয়েছে।কেউ চাল ডাল, পেয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র অধিকমুল্যে বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ সুপার বলেন,বিদেশ থেকে কুড়িগ্রামে আসা বাংলাদেশীদের ও তাদের পরিবারের সংস্পর্শে আসা মানুষদের বিষয়ে খোঁজখবর রেখে তাদের সচেতন করতে পুলিশের পাশাপাশি সাংবাদিক, সমাজকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহবান জানান তিনি।
তিনি আরো বলেন, বিদেশ ফেরত বাংলাদেশীদের ১৪দিন করে হোম কোয়ারান্টাইনে রাখা হচ্ছে।কেউ এ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।গ্রাম পুলিশদের প্রাথমিক প্রশিক্ষন ও করনীয় সম্পর্কে ধারনা দিয়ে গ্রামে সজাগ থেকে মানুষদের সচেতন করতে নির্দেশনা দেয়া হয়েছে। ভুলবুঝাবুঝি বা গুজবে কান দিয়ে নিজের ও পরিবারের ক্ষতি ডেকে আনবেন না।সবাইকে সজাগ থেকে পরিস্কার পরিছন্ন থাকার পরামর্শ দেন পুলিশ সুপার।
মিট দ্যা প্রেসে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার(পুলিশ সুপার পদে পদোন্নতী প্রাপ্ত) মোঃ মেনহাজুল আলম সহ এএসপি সার্কেল গণ, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান, ডিবির ওসি মোখলেছুর রহমানসহ সকল থানার ইনচার্জগণ,কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নীলু,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জেলা সভাপতি আবু জাফর সোহেল রানা,চ্যানেল আই প্রতিনিধি শ্যামল ভৌমিক,এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি ইউসুফ আলমগীর,নিউজ২৪ টিভির প্রতিনিধি হুমায়ুন কবীর সূর্য্য প্রমুখ।