কুড়িগ্রামে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে কুড়িগ্রাম-চিলমারী সড়কে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) জেলা শাখার উদ্যোগে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- কমিটির সভাপতি রুখসানা পারভীন, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াজেদ, দেওয়ান এনামুল হক, খন্দকার মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর স্থাপন, বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান, সিনিয়র শিক্ষক ও সকল শূন্যপদে পদোন্নতি, এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীতকরণ, নতুন আত্তীকরণ বিধিমালা প্রণয়ন ও বেতন গ্রেড উন্নীতকরণসহ নন-ভ্যাকেশন ডিপার্টমেন্ট ঘোষণার দাবি জানান।এবং জাতীয় শিক্ষানীতি ২০১০ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।