কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ৯৯৯ ফোন করে হারানো জামিল আহমেদ ইমন(১০) নামে এক মাদরাসা ছাত্র খুঁজে পেল তার মা বাবাকে। জানা যায়,জামিল আহমেদ ইমন হবিগন্জ জেলার মাধবপুর থানার বাসিন্দা।গতকাল সিলেটের ট্রেন ভেবে ভূল করে কুড়িগ্রামের ট্রেনে ওঠে কুড়িগ্রাম এসে পৌঁছায়। ছেলেটি অপরিচিত এলাকা দেখে জনৈক পথচারীকে ঘটনা জানালে সে ৯৯৯ এ ফোন দেয়।পরে কুড়িগ্রাম সদর থানা পুলিশ ছেলেটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শুক্রবার কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মাহ্ফুজার রহমান জানান,ছেলেটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।নাম পরিচয় জেনে ছেলেটির বাবাকে ফোন করে কুড়িগ্রামে আসতে বলা হয়।ছেলেটি বাবা থানায় আসলে জুম্মার নামাজের পর ছেলেটিকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।


