কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যান সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যানসভায় পুলিশ বিভাগের শৃংখলা রক্ষা এবং জনগণকে হয়রানী থেকে বিরত থাকতে সকল অফিসার ফোর্সকে কঠোর নির্দেশনা দেন পুলিশ সুপার।কল্যানসভায় অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যা শুনে সমাধান দেন তিনি।সভায় গত মাসের কাজের মূল্যায়ন স্বরুপ মোট ১৫ জন অফিসার ও ফোর্সকে ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।
পরে সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর সভাপতিত্বে সকল ইউনিটের ইনচার্জগনের সাথে মাদক, জঙ্গী প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধে করনীয় এবং জনগনের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করে অপরাধ নিয়ন্ত্রনে জনসাধারনের সাহায্য নিতে পুলিশের করনীয় সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করা হয়।
এসময় ওয়ারেন্টের হার বৃদ্ধি, মামলা সমূহের দ্রুত নিস্পত্তি, হাট বাজারের নিরাপত্তায় ব্যবসায়ীদের সহায়তায় সিসিটিভি স্থাপন এবং ট্রাফিক আইন প্রয়োগের উপর নির্দেশনা দেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম।
এর আগে সকাল সাড়ে ৮টায় পুলিশ লাইনে মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহন করেন পুলিশ সুপার।এসময় জেলা পুলিশে সংযোজিত নতুন দুইটি ডাবল কেবিন পিকআপ হস্তান্তর করা হয় ওসি উলিপুর এবং অতিরিক্ত পুলিশ সুপার এবং সদরের নিকট।


