কুড়িগ্রাম জেলা পুলিশে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ উলিপুরের ওসি ইমতিয়াজ কবির

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির।
বুধবার দুপুরে পুলিশ সুপারের হলরুমে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা’র সভাপতিত্বে গত ফেব্রুয়ারি-২০২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কৃতিত্বপূর্ন অবদান রাখায় ১২ জন পুলিশ সদস্যকে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উলিপুর পৌরসভা নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় উলিপুরের ওসি ইমতিয়াজ কবির কে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়।
সভায় পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় তিনি সকলকে ন্যায়-নিষ্ঠা ও পেশাদারী মনোভাব নিয়ে দায়িত্ব পালনে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।