কোটা সংস্কারের দাবিতে চবির রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : এতে করে চবির শাটল ট্রেন বন্ধ রয়েছে। অন্যদিকে ক্লাস ও পরীক্ষাও বর্জন করেছেন শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ৮টার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রেলস্টেশন ও নগরীর ষোলশহরে এ অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করে ষোলশহর রেলস্টেশনের মাস্টার সাহাব উদ্দিন বলেন, ‘সকাল সাড়ে ৮টার শাটল ট্রেন যাওয়ার পর সেটি আর ফিরে আসেনি। আন্দোলনকারীরা আটকে দিয়েছে। তাই সকাল পৌনে ১০টা ও সাড়ে ১০টার শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় অভিমুখে ছেড়ে যেতে পারছে না।’