নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কোনাবাড়িতে অজ্ঞাত গাড়ি চাপায় উজ্জল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। উজ্জল কোনাবাড়ির হরিনাচালা এলাকার সবদের আলীর ছেলে। তিনি এলাকায় ঝুটের ব্যবসা করতেন। সালনা-কোনাবড়ি হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা জানান, উজ্জল মোটর সাইকেলে করে গাজীপুর চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে সাতটার দিকে কোনাবাড়ি এলাকায় অজ্ঞাত গাড়ি তার মোটর সাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


