জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: গোপন তথ্যের ভিত্তিতে র্যাব এর সিপাহী মোহাম্মদ আবুল কাশেম এবং এ এস আই খলিলুর রহমানের নেতৃত্বে সি পি ইনভেস্টিগেশন লি: ক্রাইম পেট্রোল বিডি এর মানিকগঞ্জ অফিসের সহযোগিতায় বুধবার বিকেল ৫টা৩০ মিনিটে মানিকগঞ্জের আটিগ্রাম ইউনিয়ন এর জাগির দিঘলিয়া বাজারের পাশে আটিগ্রাম ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান হাকিম লর্ড এর বাড়ির পাশ থেকে ৭০পিস ইয়াবাসহ জুবায়ের(২২) নামে এক যুবককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুবায়ের জানায়, স্থানীয় সাবেক চেয়ারম্যান হাকিম লর্ডের ছেলে সোহেল আমাদেরকে ব্যবহার করে ব্যবসা করে থাকে। সে আরও জানায়,সোহেল একজন প্রখ্যাত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ এই ব্যবসার সাথে জড়িত।
প্রত্যক্ষদর্শীরা জানান, এরা মাঝেমধ্যেই এখানে মাদক দ্রব্য সেবন ও বিক্রি করে থাকে। তারা আরো জানান, আমরা এদের ভয়ে কাউকে কিছু বলতে পারি না। কারণ, তারা এলাকার লোকজনকে সবসময় হুমকি-ধামকি দিয়ে থাকে। তাদের কারণে অত্র এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার।
র্যাব-৪ এর মোহাম্মদ আবুল কাশেম এবং এ এস আই খলিলুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ক্রাইম পেট্রোল বিডি মানিকগঞ্জ জেলা অফিসের সদস্যদের সহযোগিতায় আটিগ্রাম ইউনিয়নের জাগির দিঘলিয়া বাজারের পাশে মাদকদ্রব্য লেনদেনের সময় এক জনকে আটক করা হয়। এ সময় সোহেল নামে (৩৮)এক যুবক ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।
ব্যাব-৪ এর সদস্যরা আরও জানান,ক্রাইম পেট্রোল বিডির সদস্যরা আমাদের যেভাবে সহযোগিতা করেছেন এভাবে যদি তারা আমাদের সাথে কাজ করে যান তাহলে অতি সহজেই দেশ থেকে অপরাধীদের দমন করা যাবে।।


