ক্রাইম পেট্রোল বিডি’র সাংবাদিক এড. সিরাজুল ইসলামের চাচা ইন্তেকাল করেছেন

নিউজরুমঃ ক্রাইম পেট্রোল বিডি’র সাংবাদিক এডভোকেট সিরাজুল ইসলামের চাচা মোঃ মোস্তাফিজুর রহমান আজ বেলা ১ ঘটিকার সময় মানিকছড়ি তিনট্যহরী ৪নং ইউনিয়ন মধ্যপাড়া তার নিজ বসতবাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি মৃত্যুকালে ৪ ছেলে ও এক স্ত্রী রেখে মারা যান। এতে গভীর শোক প্রকাশ করেছেন ক্রাইম পেট্রোল বিডি সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চোধুরী ও ক্রাইম পেট্রোল বিডি পরিবার।