নিউজরুমঃ অলনাইন নিউজ পোর্টাল ক্রাইম পেট্রোল বিডির অফিস পরিদর্শনে আসেন বিশিষ্ট সাংবাদিক ব্যক্তিত্ব, সাংবাদিক নেতা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সফল সভাপতি ও টাইমস অব বাংলাদেশ সংবাদপত্রের সম্পাদক আবু জাফর সূর্য।
ক্রাইম পেট্রোল বিডি অফিস পরিদর্শনে এসে তিনি সকলের প্রশংসা করেন এবং সকলের খোঁজ-খবর নেন। এ সময় তিনি ক্রাইম পেট্রোল বিডি সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরী সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেন। আলাপকালে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে কাজ করার আহ্বান জানান।
করোনাকালে ক্রাইম পেট্রোল বিডি অফিস পরিদর্শনে আসায় ক্রাইম পেট্রোল বিডির সম্পাদক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাংবাদিক ইউনিয়নের সাবেক সফল সভাপতি ও টাইমস অব বাংলাদেশ সংবাদপত্রের সম্পাদক আবু জাফর সূর্য সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সম্মানিত সদস্য।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ক্রাইম পেট্রোল বিডি নিউজরুম এডিটর মোঃ সাইদুর রহমান ও সহকারী নিউজরুম এডিটর মোঃ রেজাউর রহমান চৌধুরী।


