জেলা প্রতিবেদকঃ র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ। শনিবার (০৭ মার্চ) সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক হয়ে পৌর টাউনহল প্রাঙ্গনে শেষ হয়। র্যালি শেষে টাউন হলের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। এসময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি রণবিক্রম ত্রিপুরা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীসহ জেলা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


