তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনি ধিঃ খানসামা দিনাজপুরের খানসামা উপজেলায় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বৃহস্পতিবার (২ মার্চ) বিকেল ৪টায় খানসামা প্রেসক্লাব ভবনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
আমার সংবাদ উপজেলা প্রতিনিধি সাংবাদিক তফিজ উদ্দিন আহমেদ কেক কেটে শুভ সূচনা লগ্নে সঙ্গে ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি সাইফুল ইসলাম, থানা তদন্ত কর্মকর্তা তাওহিদুল ইসলাম, থানা এস.আই ফরহাদ, খানসামা প্রেসক্লাবের সভাপতি দৈনিক করতোয়া প্রতিনিধি মোজাফফর হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক নবচেতনা প্রতিনিধি আজিজার রহমান, দপ্তর সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি মাসুদ রানা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দৈনিক খোলা কাগজ প্রতিনিধি ফারুক আহমেদ, সহ দপ্তর সম্পাদক সুজন শেখ, শাকিল প্রমুখ।


