খানসামায় কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও আলোচনা সভা

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের  খানসামা উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন গ্রীণ লীফ কিন্ডারগার্টেন স্কুল মাঠে ১৬মার্চ-২৩ সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আ স ম আতাউর রহমানের সভাপতিত্বে শিক্ষার্থীদের জ্ঞানার্জনে দিক দিকনির্দেশনামূলক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদুল  হক চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও খানসামা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, খানসামা ডিগ্রী কলেজের প্রভাষক খাদিজা আক্তার, খানসামা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র  প্রতিষ্ঠানের অধ্যক্ষ দেবনাথ সিদ্ধার্থ শংকর।পরে বৃত্তি প্রাপ্তদের ক্রেস্ট প্রদান সহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ  শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।