খানসামায় চলাচলে জনভোগান্তি চরমে মেয়াদ শেষ হলেও,শেষ হয়নি সড়ক ও ব্রিজ নির্মাণ কাজ 

তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার গুরুত্বপূর্ণ জাহাঙ্গীরপুর-হেলিপোট সড়কের ভুল্লির  নদীর উপর ৩,২৩,৮৮৩২৬   টাকা ব্যয়ে ৬০ মিটার আর সি সি ব্রীজের নির্মাণ কাজের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি সড়কসহ বহু নির্মাণকাজ যাতায়াতে চলছে জনগণের ভোগান্তি।
এক হতে দুই বছরের কার্যাদেশ নিয়ে ঠিকাদারি   প্রতিষ্ঠান ব্রীজ নির্মাণের উদ্যোগ নিয়ে দুই বছর পার হলেও ওই সেতুর নির্মাণ শেষ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান।এখনও ব্রীজের  কাজ বাকি প্রায় ৪০ ভাগ। জরাজীর্ন্ন বিকল্প  সরু পথ দিয়ে অটো,রিক্সা ভ্যানে চলাচল করছে মানুষ।
এছাড়াও সড়কের নির্মাণ কাজ মেয়াদ-উত্তীর্ণ উপজেলার জয়গঞ্জ সড়ক, গোবিন্দপুর সড়ক,টংগুয়া-পাকেরহাট সড়ক, বিজয়ের বাজার-টংগুয়া সড়ক,আঙ্গার পাড়া সড়ক ইত্যাদি।  নির্মিত সড়কগুলোতে খড়া মৌসুমে পানি ব্যবহার না করায় ধুলোপ ধুলো পরিবেশ নষ্ট হয়ে গেছে গ্রাম।
এতে চরম ভোগান্তিতে পড়েছে উপজেলায় ৬ টি ইউনিয়নের ৫৪ টি গ্রামের প্রায় দুই লক্ষ মানুষ। তবে স্থানীয়দের অভিযোগ,জনপ্রতিনিধিদের তদারকি না করা  করায় উপজেলা  প্রকৌশল কার্যালয়ের উদাসীনতা ও ঠিকাদারের খামখেয়ালিপনায় ঐসব নির্মাণ কাজ শেষ হয়নি আজও।নির্মান কাজ দ্রুত শেষ করার দাবি জানান এলাকাবাসী। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শাহ্ মোঃ ওবায়দুর রহমানের সাথে কথা হলে তিনি প্রতিনিধিকে জানান খুব দ্রুত ভাবে ব্রিজ-কালভার্ট ও সড়কের কাজগুলো সমাপ্ত করার জন্য ঠিকাদারদের তাগিদ দেওয়া হয়েছে।