তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করণের লক্ষ্যে উপজেলার প্রধান প্রধান সড়কে বর্ণনাঢ্য র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ মে শনিবার সকাল ১০টার পর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে ডেঙ্গু সহ অন্যান্য মশা বাহিত রোগ প্রতিরোধের বিষয় এবং আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বক্তব্য রাখেন উপজেলায় কৃষি অফিসার ইয়াসমিন আক্তার, জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকি ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, খানসামা উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক সাঈয়েদ আহমেদ বুলবুল। এ সময় উপজেলার সকল বিভাগের কর্মকর্তা ছাত্র-ছাত্রী ও উপজেলার সকল গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।


