তফিজ উদ্দিন আহমেদ, খানসামা(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর খানসামা উপজেলায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শনিবার দুপুরের দিকে কারেন্টের পিলারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক লাইনম্যান নিহত হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে তাদের সন্তানকে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সবারই শাস্তি চাই।
পল্লী বিদ্যুতের গাফিলতিতে ৩৩ হাজার ভোল্টের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট নিহত হয়েছে লাইনম্যানের ধারণা ঘটনা স্থানের স্থানীয়দের গত শনিবার (৪ মার্চ) দুপুরে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের জিয়া সেতুর পশ্চিম ঘাটপাড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত লাইনম্যান আনিসুর রহমানের ছেলে হাফিজুর রহমান শুভ (২৮) পাশ্ববর্তী নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ঝারপাড়া গ্রামের বাড়ি ।
স্থানীয় এলাকাবাসীদের মাধ্যমে জানা যায়, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বৈদ্যুতিক পিলারে উঠে খানসামা ও বীরগঞ্জ এর বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন নিহত লাইনম্যান হাফিজুর রহমান ও মোহাম্মদ রফিকুল। কাজ শেষ হতে না হতেই নিচে থেকে সহ-ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক বিদ্যুতিক পিলারে থাকা সহকর্মীদের কাছ থেকে না শুনে, বিদ্যুৎ অফিসে কাজ শেষ হয়েছে বলে জানান। হঠাৎ বিদ্যুৎ আসলে পাশে থাকা করাত মিলে বাতি দেখতে পান না স্থানীয়রা বিষয়টি সহ ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাককে জানালে তিনি বলেন কোন সমস্যা হবে না সেখানে হাফিজুর মারা গেলও ভাগ্য পরিক্রমায় মোহাম্মদ রফিকুল বেঁচে যান। স্থানীয়রা আরো জানান পরে বীরগঞ্জ অফিস থেকে সংযোগ দিলে বিদ্যুতায়িত হয়ে শরীরের হাত পা পুড়ে ঝলসে গিয়ে নিচে পরে যান নিহত হাফিজুল। তবে সহ ইঞ্জিনিয়ার কেন বিদ্যুৎ সংযোগ দিতে বলে জানতে চাইলে কথা বলতে রাজি হননি।
সঙ্গে সঙ্গে এলাকাবাসী উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় .উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন! বিষয়টি নিশ্চিত করেছেন খানসামা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তবে এ বিষয়ে খানসামা পল্লী বিদ্যুতের এজিএম ইফতেখার আহমেদ ও দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম সাইফুল ইসলাম কোন ধরনের তথ্য না দিয়ে মিডিয়াকর্মীদের সাথে খারাপ ব্যবহার করে পরে ৬ ঘন্টা পর বলেন দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণে তদন্ত কমিটি গঠন করা হবে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক অবস্থায় সুরতাহাল করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


