খানসামায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে এগিয়ে রয়েল স্টার স্কুল

তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ খানসামা উপজেলার চৌরঙ্গী বাজার রয়েল স্টার স্কুল হতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১৭ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে, এদের মধ্যে বৃত্তি প্রাপ্ত ১০জন, ট্যালেন্টপুলে ৫ জন ও সাধারণ গ্রেডে ৫ জন বৃত্তি পেয়েছে। খানসামা উপজেলার মধ্যে রয়েল স্টার স্কুল বৃত্তির ফলাফলে সবচেয়ে এগিয়ে রয়েছে। ছাত্র এবং অভিভাবকগণ খুশি হয়ে রয়েল স্টার স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আনোয়ার হোসেনকে অভিনন্দন জানিয়েছেন ।

উল্লেখ্য, খানসামা উপজেলায় এ বছর বৃত্তি পরীক্ষায় ৫৭ জন ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে ৩৭ জন বৃত্তি পেয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।