খানসামায় বিট পুলিশিং সভা

তফিজ উদ্দিন আহমেদ খানসামা ( দিনাজপুর)প্রতিনিধিঃ খানসামায় বিট পুলিশিং সভা ৩১ মার্চ সকালে ১নং আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদ অফিস কক্ষে ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল খোদাদাদ সুমন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খানসামা থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন, বিট পুলিশিং ইনচার্জ এসআই ইবনে ফরহাদ ও সহকারি বিট পুলিশিং এর এসআই তবিবর রহমান। এ সময় ইউপি সদস্যসহ ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন