খানসামায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

তফিজ উদ্দিন আহমেদ , খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরের খানসামা উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ৫১তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।খানসামা কেন্দ্রীয় শহীদ মিনারে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বণির মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচীর আনুষ্ঠানিকতা শুরু হয়।

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি’র পুস্পমাল্য অর্পনের মাধ্যমে শুরু হয় বেদীতে পুষ্প অর্পণের কাজ এরপর  উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,  ইউএনও রাশিদা আক্তার ও ওসি চিত্তরঞ্জন রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, খানসামা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, খানসামা প্রেসক্লাব, ফায়ার সার্ভিসসহ রাজনৈতিক-সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তীতে  সকাল সাড়ে ৯ টায় খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, ফায়ারসার্ভিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে অভিবাদন গ্রহণ ও ডিসপ্লে ও আলোচনা  অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার মাসুদ রানার সঞ্চালনায় উক্ত  আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্তরঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছুর রহমান ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।এ ছাড়াও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, খেলাধূলা, চিত্রাংকন প্রতিযোগীতা, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।