তফিজ উদ্দিন আহমেদ: খানসামা উপজেলার আঞ্চলিক সড়কগুলোতে ভাঙ্গন ও দুর্ঘটনা রোধে ১০ চাকার ড্রাম ট্রাক চলাচল বন্ধে তৎপর উপজেলা প্রশাসন। অতিরিক্ত পানিযুক্ত বালু বোঝাই ওইসব ড্রাম ট্রাক চলাচলে সড়কের বিভিন্ন স্থানে ভাঙ্গন,ফাটল ও দেবে যাওয়া সহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে। তাই এই সব রোধে ড্রাম ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা জারি করে গত ৮ ফেব্রুয়ারি বিকেলে উপজেলায় মাইকিং করে প্রচার প্রচারণা করে উপজেলা প্রসাশন। উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার এ নিষেধাজ্ঞা জারি করেন।
এরপর কোনো ড্রাম ট্রাক চলাচল করলে সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রচলিত আইনের আওতায় আনা হবে বলে জানায় উপজেলা প্রশাসন। বিভিন্ন স্থানে সড়কের উপর বালু রেখে বালু ব্যবসা করায় সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধান মানুষরা। ড্রাম ট্রাকের চলাচলের ফলে সৃষ্ট আত্রই নদীর উপরস্থ ব্রীজ,গ্রাম অঞ্চলের সড়ক,খানসামা-দারোয়ানী সড়কের দেবে যাওয়া ও ভেঙ্গে যাওয়ার বেহালদশা চোখে দেখা মাত্র অনুমান করা সম্ভব। উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


