খানসামায় স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা আলোচনা সভা ও  সাংস্কৃতিক অনুষ্ঠান

তফিজ উদ্দিন আহমেদ, খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর  জেলা খানসামা উপজেলার  বাশুলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৬ ফেব্রুয়ারী রবিবার সকাল  সাড়ে ১০টার সময় অনুষ্ঠিত হয়েছে।
বাসুলি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নূরু ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় ওই ইস্কুলের ছাত্র-ছাত্রীদে  মেধাবিকাশ,সাংস্কৃতি, খেলাধুলার গুরুত্বারোপ  করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনজুরুল হক,উপজেলা  একাডেমিক সুপারভাইজার মোঃ শরিফুল কায়সার,বাসুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও সমাজসেবক মোঃমহব্বদ আলী প্রমুখ।  ক্রিড়া প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।