তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী” এই প্রতিপাদ্যে দিনাজপুরের খানসামা উপজেলা আনসার ও ভিডিপি’র সমাবেশ অনুষ্ঠিত হয়।৮ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা কমপ্লেক্স হলরুমে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট (পিভিএম) হাছান আলী,উপজেলা প্রশিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভাইস- চেয়ারম্যান জনবন্ধু এটিএম সুজাউদ্দিন লুহিন শাহ্, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,থানা অফিসার ইনচার্জ চিত্ররঞ্জন রায়,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার হুমায়ুন কবীর, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা।
সমাবেশে উপজেলার ৬ ইউনিয়নের দুইশতাধিক পুরুষ ও মহিলা আনসার-ভিডিপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।পরে অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান শেষে ভাল কাজের স্বীকৃতিস্বরূপ চারজন সদস্যকে বাই-সাইকেল প্রদান করা সহ অন্যান্য সদস্যদেরও পুরস্কার বিতরণ করা হয়।


