তফিজ উদ্দিন আহমেদ খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ খানসামায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে ১৩ অক্টোবর সকাল ১০টার সময় খানসামা উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজন র্যালী, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ইউএনও (ভারপ্রাপ্ত) মারুফ হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন এনামুল হাসান, খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মমতাজ ইসলাম ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


