খানসামায় ইফতার ও দোয়া মাহফিল

তফিজ উদ্দিন আহমেদ খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ খানসামা থানা অফিসার ইনচার্জ কামাল হোসেনের আয়োজনে গত ১৪ এপ্রিল সন্ধ্যার সময় থানা অফিস কক্ষে উপজেলার সকল সাংবাদিক ও পুলিশের মিলন মেলার মাধ্যমে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পিতা-মাতা-দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন।দোয়ায়  অংশগ্রহণ করেন ওসি কামাল হোসেন,ওসি তদন্ত মমিনুজ্জামান,এসআইগণ,খানসামা  প্রেসক্লাবের সাবেক সভাপতি তফিজ  উদ্দিন আহমেদ,সাধারন সম্পাদক সিকান্দার আলী,খানসামা  উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজফারাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম, সাংবাদিক এস এম রকি ও চৌধুরী নুপুর নাহার তাজসহ প্রায় ১৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।