তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনি ধিঃ উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী লায়নকে অফিস কক্ষে ফুলের শুভেচ্ছা জানালেন খানসামা উপজেলায় ৩৯তম ব্যাচ এর ৫ জন পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগপ্রাপ্ত কৃতিসন্তানরা।
এরা হলেন উপজেলা ২ নং ভেড়ভেড়ী ইউপির টংগুয়া গ্রামের সুমন আহমেদ,টংগুয়া বিজয় বাজারের জীবন রায়,৩নং আঙ্গারপাড়া ইউপির পাকেরহাটের আব্দুল মজিদ(সাবু),৪নং খামারপাড়া ইউপির খামারপাড়া গ্রামের মোঃ শামিম ইসলাম চৌধুরী ও একই গ্রামের মোঃ জিয়াউর রহমান।


