তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমের আওতায় গম ভূট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ,মুগ ও বোরোধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।১৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অফিস চ্বত্বরে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন , উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রণোদনা কার্যক্রম বাস্তবায়নের আওতায় উপজেলার ছয় ইউনিয়নের মোট ৪৩৯৯ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়। প্রত্যেক কৃষককে একজন গম চাষী পরিবারকে ১ (এক) বিঘা (৩৩ শতক) জমিতে চাষের জন্য বীজ ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি, ভূট্টা চাষী পরিবারকে ১ (এক) বিঘা (৩৩ শতক) জমিতে চাষের জন্য বীজ ২ কেজি, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি, সরিষা চাষী পরিবারকে ১ (এক) বিঘা (৩৩ শতক) জমিতে চাষের জন্য বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি, সূর্যমুখী চাষী পরিবারকে ১ (এক) বঘা (৩৩ শতক) জমিতে চাষের জন্য বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি, পেঁয়াজ চাষী পরিবারকে ১ (এক) বিঘা (৩৩ শতক) জমিতে চাষের জন্য বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি, মুগডাল চাষী পরিবারকে ১ (এক) বিঘা (৩৩ শতক) জমিতে চাষের জন্য বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি প্রদান করা হয়।এসময় কৃষাণ কৃষাণীগন উপস্থিত ছিলেন।


