তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২/২০২১-২২ মৌসুমে উচ্চ ফলনশীল নাবী পাট বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাসকালাই আবাদ বৃদ্ধির নিমিত্তে উপজেলার ৬ টি ইউনিয়নে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদনের জন্য ২৭জন কৃষক, গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির জন্য ১৮০ জন কৃষককে বীজ, সার, জমি প্রস্তুত ও পরিচর্যার জন্য নগদ আ্যপস ও ব্যাংক হিসাবের মাধ্যমে নগদ অর্থ প্রদান করা হয়।
এছাড়াও মাসকালাই আবাদ বৃদ্ধির জন্য ৩০ জন কৃষককে বীজ ও সার প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল- ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বাসুদেব রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার প্রমুখ।


