খানসামায় কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণের উদ্বোধন 

তফিজ উদ্দিন আহমেদ, খানসামা  দিনাজপুর প্রতিনিধিঃ খানসামায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশী আউশ ও পাট ফসলের আবাদ বৃদ্ধি করার লক্ষ্যে বিনামূল্যে ১৫০০ জন কৃষককে আউশ বীজ ও সার এবং ৪০০ জন কৃষককে পাটবীজ বিতরণ কর্মসূচী উদ্বোধনকরা হয়েছে।
২১ মার্চ দুপুরে  অফিস চত্বরে উপজেলা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রণোদনা কার্যক্রম বাস্তবায়নের আওতায় উপজেলার ছয় ইউনিয়নের মোট ১৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়। প্রত্যেক কৃষককে  একজন আউশ চাষী  পরিবারকে ১ (এক) বিঘা (৩৩ শতক) জমিতে চাষের জন্য বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি, ও  ১ কেজি করে পাট বীজ  প্রদান করা হয়।এসময়কৃষাণ কৃষাণী গণ  উপস্থিত ছিলেন।