তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুফলভোগী ৩২টি পরিবারের মধ্যে ৬৪টি উন্নত জাতের ক্রসব্রীড ভেড়া বিতরণ করা হয়েছে। ১২ এপ্রিল বুধবার সকাল১১টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিটিএলপি প্রকল্পের বাস্তবায়নে উপজেলা চত্বরে এসব ভেড়া বিতরণ করা হয়।
ভেড়া বিতরণী অনুষ্ঠানে খানসামা উপজেলা প্রাণিসম্পদ অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারুফ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বাসুদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামসহ প্রকল্পের উপকারভোগী ও প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাবৃন্দ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘সমতল ভূমিতে বসবাসরত উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রশাসন কাজ করছে। এরই অংশ হিসেবে দরিদ্র পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হচ্ছে।


