তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: “শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ”এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে খানসামা বাজারে ৯ সেপ্টেম্বর সকাল ৯ টার সময় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রের জন্য স্বল্প মূল্যে ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি হারে চাউল বিক্রয় করার উদ্বোধন করেন উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা ফয়সাল আখতার।
এসময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার অনুপম ঘোষ,১নং আলোকঝাড়ী ইউপি চেয়াম্যোন আ স ম আতাউর রহমান ও ডিলার মোকছেদার রহমান।খানসামা উপজেলার ৬ টি ইউনিয়নে ১৪ জন ডিলার নিয়োগের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে ৮৯৮১ জন কার্ড ধারী সুবিধা ভোগী মানুষ মাসে ৩০ জেজি হারে চাূল ক্রয় করতে পারবেন।


