খানসামায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

তফিজ উদ্দিন আহমেদ ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ “নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্যভান্ডার গড়ব”এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।বিশেস অতিথি হিসেবে  মহিলা ভাইস চেয়ারম্যান  মনজিল আফরোজ পারভিন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মন্জুরুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  এরশাদুল হক,১নং আলোকঝাড়ী  ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান প্রমূখ।