তফিজ উদ্দিন আহমেদ,দিনাজপুর প্রতিনিধি: খানসামা উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে খানসামা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২৫ ফেব্রুয়ারী সকাল ১১টার সময় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজা পারভীন,অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায়,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো.হুমায়ুন কবির বলেন, ‘দেশ স্বাধীনের পর থেকে এই দেশে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব্যাপক সাফল্য লাভ করেছি। হাঁস-মুরগির ডিম উৎপাদনে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি। দুধ উৎপাদনেও প্রায় লক্ষ্যমাত্রা অর্জনের পথে।
প্রাণিসম্পদের এই প্রদর্শনী পশুপালনে জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি।প্রদর্শনীতে প্রায় ৪০টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা তাদের পালনকৃত উন্নত প্রজাতির গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে অংশগ্রহণ করেন। প্রদর্শনী দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে।খামারিদের উদ্বুদ্ধ করতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার খামাররিরা ভবিষ্যতে এই খাতে আরও উদ্বুদ্ধ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট প্রশাসন।পরে বিকালে অংশগ্রহণকারী খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ প্রদর্শনীর সমাপ্তি হয়।


