খানসামায় ফ্রি চক্ষুশিবির ক্যাম্প

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামায় গত ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিন ব্যাপি দিনাজপুর গাওসুল আযম বি এন এসবি আই হসপিটাল কর্তৃক আয়োজিত ফ্রি চক্ষুশিবির ক্যাম্প উপজেলার প্রগতি কিন্ডার গার্টেন স্কুলে অনুষ্ঠিত হয়।চক্ষু বিশেষজ্ঞ ডা:ফাহমিদা নাজনিন ও ডা:এস এম হুসনে সাদাত এর নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট মেডিকেল টীম এ চক্ষুশিবির পরিচালনা করে প্রাথমিক ভাবে পরীক্ষা-নিরিক্ষা করার পর ৪৮৫ জন কে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।

এছাড়া চোখের ছানি জনিত ৬৫ জন রোগীকে আগামী সোমবার গাওসুল আযম বি এন এসবি আই হসপিটালে নিয়ে গিয়ে ফ্রি অপারেশন এবং যাবতীয় ঔষুধ সহ চক্ষু রোগীদের ফ্রি সেবা প্রদান করা হবে।খানসামায় সার্বক্ষনিক ডাক্তারদের সাথে থেকে সহযোগিতা করেন মিস আহেদা বেগম।