খানসামায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে ১৫ মার্চ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য  র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের চত্ত্বরে এসে শেষ হয়।
এর আগে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারুফ হাসান, উপজেলা উপজেলা প্রাণী সম্পদ অফিসার হুমায়ুন কবীর, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম,থানা এসআই মহুবর রহমান ও বণিক সমিতি এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ভোক্তাগণ।