তফিজ উদ্দিন আহমেদ ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ‘দুনিয়ার মজদুর এক হও এক হও’ শ্রমিক ঐক্য জিন্দাবাদ’ এই স্লোগানকে সামনে রেখে সাড়া দেশের ন্যায় খানসামায় যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত হয়।
গত ১লা মে খানসামা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন উদ্যোগে উপজেলা প্রধান কার্যালয় এল এস ডি গোডাউন মোড় অফিসে এবং পাকেরহাটে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং খানসামা উপজেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির উদ্যোগে পাকেরহাটস্থ দলীয় কার্যালয়ে জাতীয়, সাংগঠনিক ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয় এরপর কোরআন তেলাওয়াত, শ্রমিক জমায়েত ও ব্যাজ বিতরণ, বর্ণাঢ্য র্যালী, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোবাশ্বের হক সরকার মুক্তির সভাপতিত্বে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির,খানসামা প্রেস ক্লাবের সভাপতি মোজাফফর হোসেন, সাধারন সম্পাদক সিকান্দার আলী কাবুল, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জিকরুল হকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মঞ্জুরুল হক চৌধুরী বিপ্লব, উপজেলা মেম্বার ঐক্য পরিষদ ফোরামের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মো. এনামুল হক, উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিব, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুসহ উপজেলা ইমারত ও বৈদ্যুতিক নির্মান শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ।
এছাড়াও পাকেরহাটে উপজেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তালহা চৌধুরীর ব্যবস্থাপনায় ও উপজেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি বাবলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের সদস্য শাহরিয়ার জামান শাহ্ নিপুণ। এ সময় আরো উপস্থিত ছিলেন, মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি ননী গোপাল রায়, আবু কালাম, সহ-সম্পাদক ওসমান গণি, সড়ক সম্পাদক আজিজার রহমান ভুট্টু, প্রভাষক হাজ্জাজ আল হাদী বড়বাবু, অটোবাইক চালকগণ ও শ্রমিক নেতারা।


