তফিজ উদ্দিন আহমেদ,খানসামা(দিনাজপুর)প্রতিনিধি: করোনার কারণে গত প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সংবাদ শুনে আনন্দে মুখরিত খানসামা স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা।গত দেড় বছর ধরে বন্ধ হয়ে পড়ে থাকা সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে।
স্কুল খুলে দেয়ার পর উপস্থিতি দেখে নিরুপন করা যাবে ছাত্র-ছাত্রী ঝড়েপরার হার।শিক্ষাবিদরা মনে করেন করোনা কালে এলাকার অনেক শিক্ষার্থী অর্থনৈতিক কারণে,অভাব-অনটনে পড়ে পড়াশোনা বাদ দিয়ে খানসামায় তিনটি ক্যাশ কম্পানিতে কাজ করছে বলে যানা যায়।শিশুশ্রমে জড়িত হয়েছে অনেক শিক্ষার্থী এদেরকে ক্লাশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে জরুরী।
করোনার কারণে অনেক পরিবারের আয় কমে যাওয়ায় শিক্ষার্থীর শিক্ষার খরচ যোগাতে না পেরে স্বপ্নভঙ্গ হয়ে যায় অনেকের।শিক্ষক,অভিভাবক ও ছাত্র সহ সব শ্রেণীর মতামতের ভিত্তিতে যোগাযোগের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে শতভাক শিক্ষার্থীকে উপস্থিত থাকার ব্যবস্থা করতে হবে সংশ্লিট কতৃপক্ষকে।স্কুল কলেজ খোলার সংবাদে কিন্ডার গার্টেন ও প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক পর্যায়ে কোমলমতি ছাত্র ছাত্রীদের আনন্দিত ও মুখরিত হয়েছে মর্মে লক্ষ করা গেছে।


