খানসামা আত্রাই নদী খনন কাজ দৃশ্যমান না হওয়ার অভিযোগ

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় আত্রাই (করতোয়া) নদী খনন কাজ নরবলী বাজারের উত্তর কাশিমনগর ও ফায়ার সার্ভিস স্টেশন পর্যন্ত প্রায় ১৪ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে সাড়ে ৭ কিলোমিটার আত্রাই নদী খনন কাজ দৃশ্যমান না হওয়ার অভিযোগ রয়েছে ।

এরই পরিপ্রেক্ষিতে তা সরেজমিনে পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ। গত ৫ সেপ্টেম্বর সকালে আত্রাই নদীর খনন কাজ দেখতে সরেজমিনে আত্রাই সেতু ও খামারপাড়ার দাসপাড়া এলাকা পরিদর্শন করেন উপজেল নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, প গড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক, অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন এসময় তারা এলাকাবাসীর কাছে অভিযোগের বিষয়ে জানতে পারেন বেশিরভাগ নদীতে খনন কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান কোন ধরনের কাজ দৃশ্যমান হয়নি । আর যতটুকু কাজ হয়েছে তাও দায়সারাভাবে খনন করে ঠিকাদারি প্রতিষ্ঠান চলে গেছে। এমতাবস্থায় নদী ভাঙন রোধে তা পুনরায় খনন করে পানির গতিপথ ঠিক করার দাবি জানিয়েছেন ঐ এলাকার জনসাধারণ পরিদর্শন শেষে প গড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, আমার যোগদানের পূর্বেই নদীর খনন কাজ শুরু করা হয়েছে।

সঠিক নিয়মে নদী খনন করতে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।উল্লেখ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প গড়ের আয়োজনে গত ৮/২/২০২০ ইং আত্রাই নদী খননের উদ্বোধন করেন অর্থ মন্ত্রানলয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।৬৪ জেলার অভ্যন্তরিস্থ ছোট নদী,খাল এবং জলাশয় পুর্ণখনন(১ম পর্য়ায়)শীর্ষক প্রকল্পের আওতায় দিনাজপুর জেলার খানসামা উপজেলাধীন আত্রাই নদী খনন কাজে ১৪ কোটি ৪২ লাখ টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান হাসান ট্রেডার্স-ঢাকা উক্তো নদী খনন কাজ পেয়েছে বলে জানা যায়।মোবাইল নাম্বার না পাওয়ায় ঠিকাদারী প্রতিষ্ঠানের মন্তব্য সংযুক্ত হয়নি।