খানসাসায় সজিনা চারা রোপন কার্যক্রমের উদ্বোধন 

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা(দিনাজপুর) প্রতিনিধিঃ খানসামা উপজেলায় বিশেষ কর্মসূচির আওতায় রাস্তার ধারে সজিনা চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ২৩ এপ্রিল খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের গোবিন্দপুর এলাকার রাস্তায়  এই কর্মসূচির উদ্বোধন করেণ খানসামা উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকার ও উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তার। যাতে ভবিষ্যতে প্রজন্ম পরিবেশ সংরক্ষণ, পুষ্টি চাহিদা পূরণ এবং সবুজায়ন বৃদ্ধি পায়।
কর্মসূচির আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খানসামা। কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সজিনা একটি পুষ্টিগুণসমৃদ্ধ গাছ।এর বিভিন্ন পুষ্টি গুণের কারণে একে পুষ্টির ডায়নামাইট বলা হয়। রাস্তার ধারে এই গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ রক্ষা ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করবে।
কৃষি বিভাগ আরও জানায়, দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায় একযোগে এই কর্মসূচি বাস্তবায়নে একযোগে উদ্বোধন করা হয়।  পর্যায়ক্রমে আরও চারা রোপণ করা হবে।
এসময় উপজেলা  কৃষি বিভাগের সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার কৃষকগণ উপস্থিত ছিলেন।