খালেদা জিয়ার ছাড়া বাসভবনের সবাই করোনামুক্ত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সব কর্মী করোনামুক্ত হয়েছেন।

শনিবার (০১ মে) চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, খালেদা জিয়ার বাসায় মোট ৯ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে আগে পাঁচজনের নেগেটিভ হয়। বেগম জিয়াসহ চারজন পজিটিভ ছিলেন। শুক্রবার (৩০ এপ্রিল) সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। ওই বাসায় এখন আর কারো করোনা পজিটিভ নেই।

তবে খালেদা জিয়ার করোনা রিপোর্টের বিষয়ে চিকিৎসকরা পরে জানাবেন বলে জানান শায়রুল।

এর আগে গত ১১ এপ্রিল রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক মামুন।