জেলা প্রতিবেদকঃ খুলনার দাকোপ উপজেলার ঢাঁকি নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার কামারখোলা ইউনিয়নের জয়নগর গ্রামসংলগ্ন ঢাঁকি নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দেবাশিষ বলেন, প্রাথমিক অবস্থায় মৃত নারীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি উদ্ধার করা হয়েছে।


