খুলনায় নিখোঁজের ১৫ দিন পর ডোবা থেকে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় নিখোঁজের ১৫ দিন পর ডোবা থেকে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক কাজী তাসকিন হোসেন তয়নের লাশ (৩২) উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর বয়রা আনসার উদ্দিন সড়কের একটি ডোবা থেকে তাসকিনের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি নগরীর মুজগুন্নী এলাকার কাজী তোতার ছেলে। খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, ‘গত ২৮ আগস্ট থেকে তাসকিন নিখোঁজ ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গত সোমবার বিকেলে সাইফুল নামের এক যুবককে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার সকাল ৯টার দিকে একটি ডোবা থেকে তাসকিন হোসেন তয়নের লাশ উদ্ধার করা হয়। লাশটি দীর্ঘ দিন পানিতে থাকায় এবং পচন ধরায় তার শরীরে আঘাতের চিহ্ন আছে কি না, তা বুঝা যাচ্ছে না।’ ওসি জানান, নিহত তাসকিন স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ছিলেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনায় খালিশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।