খুলনায় হারপিক খেয়ে এমপি পুত্রের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ খুলনা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ছোট ছেলে অভিজিৎ চন্দ্র চন্দ (৩৫) হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করার পর রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার (২২ জানুয়ারি) ক্রাইম পেট্রোল বিডিকে অভিজিৎ চন্দ্র চন্দের বড় ভাই এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, সা‌বেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ’র মে‌য়ে জয়ন্তী রানী চন্দ ওর‌ফে বে‌বি অস্বাভাবিক মৃত্যুবরণ ক‌রেন। ত‌বে তার মৃত্যুর কারণও জানা যায়‌নি। শোনা গে‌ছে তি‌নিও বিষক্রিয়ায় মারা গি‌য়ে‌ছিলেন। এরপর সা‌বেক এই মন্ত্রীর জামাতা বাংলা‌দেশ ব্রাকের ডি‌জিএম প্রভাষ কুমার দত্ত দুর্বৃত্ত‌দের হা‌তে গু‌লি‌বিদ্ধ হ‌য়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পে‌য়ে‌ছেন। এবার তার ছোট ছে‌লের আত্মহত্যার চেষ্টার খবর ছ‌ড়ি‌য়ে পড়ায় খুলনায় নানা ধর‌নের গুঞ্জণ শুরু হ‌য়ে‌ছে।