খুলনা সন্ধ্যা ৭টার পর দোকান বন্ধসহ ৫ নির্দেশনা

করোনা সংক্রমণ প্রতিরোধে খুলনা নগরীতে সন্ধ্যা ৭টার পর দোকান বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পর্যটন, বিনোদন কেন্দ্র বন্ধ রাখাসহ ৫ দফা নির্দশনা দেওয়া হয়েছে।

শনিবার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছেন। এর আগে জেলা করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। ৫ এপ্রিল থেকে পরবর্তী নির্দশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে থাযযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে- খুলনার দাকোপ, পাইকগাছা, কয়রার সুন্দরবন কেন্দ্রিক সকল ধরনের পর্যটন কার্যক্রম বন্ধ রাখতে হবে। সুন্দরবন কেন্দ্রিক ট্যুর আয়োজনকারীদের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। ক্লিনিক হাসপাতাল ওষুধের দোকান ব্যতীত অন্যান্য দোকান বাজার সন্ধ্যা ৭টার পর থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে। তবে খাবারের দোকান রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।