খোকসা জানিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ 

কুষ্টিয়ার প্রতিনিধি আমিন হাসান ঃ উপজেলার খোকসা জানিপুর সরকারী  মাধ্যমিক বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মনিরা সুলতানার বিরুদ্ধে একাধিক ব্যাক্তিকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।খোকসা উপজেলার একতারপুর ইউনিয়নের চাঁদট গ্রামের ফজলুর রহমানের মেয়ে মনিরা সুলতানা বয়ঃসন্ধিকাল থেকেই অর্থলিপ্সু প্রকৃতির ছিলো বলে এলাকাবাসী সুত্রে জানা যায়। যেকারনে দ্রুতগতিতেই পারিবারিক ভাবে পাংশার বাগদুল গ্রামের আব্দুর রশিদের সাথে তার বিয়ে হয়।
কিন্তু দুরাচারীনি হওয়ায় একটি পুত্র সন্তান থাকা অবস্থায় তার স্বামী তাকে তালাক দিয়ে দেয়। এরপর মুক্ত বিহঙ্গের মতো মনিরা গড়ে তোলে একাধিক ব্যাক্তিদের সাথে অনৈতিক সম্পর্ক। সে জেনারেলে এসএসসি  পাশ করার পর উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় এইচএসসি পড়াকালীন সময়ে শৈলকূপা থানার মিঠুর সাথে প্রেমজ সম্পর্ক গড়ে তোলে। একই সময়ে ময়মনসিংহের এক  সাব ইন্সপেক্টরের সাথে গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে। এবং মনিরা তার নিকট থেকে কৌশলে প্রচুর অর্থ হাতিয়ে নেয়। বিষয়টি ভুক্তভোগী এসআই আঁচ করতে পেরে মনিরার সাথে সম্পর্ক ছিন্ন করে।
কিন্তু এখানেই থেমে থাকেনি মনিরা সে প্রবাসী মৃত মজিবর রহমানের ছেলে বাচ্চুর সাথে মোবাইল ফোনে কথোপকথনের মাধ্যমে এবং আত্নীয় হবার সুবাদে তার সন্তানসহ বিয়ের প্রস্তাবে রাজী হওয়ায় ২০০৮ সালে তার দ্বিতীয় বিয়ে হয়। প্রবাসী বাচ্চু বিয়ের কিছুদিন পর আবার বিদেশ পাড়ি জমালে মনিরা খোকসার একজন প্রভাবশালী ব্যক্তির সাথে অনৈতিক সম্পর্ক সৃষ্টি করে তার সাথে বিভিন্ন হোটেলে রাত্রি যাপন করে বলে একাধিক ব্যক্তি জানায়। এবং সেই ব্যক্তির মাধ্যমে খোকসা জানিপুর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়।
বিদ্যালয়ে চাকরী করাকালীন সময়ে একই প্রতিষ্ঠানের ভোকেশনাল বিভাগের শিক্ষক বিদ্যুৎ বিশ্বাসের উপর তার লোলুপ দৃষ্টি পড়ে। বিদ্যুৎ বিশ্বাসকে প্রথমে তার প্রথমপক্ষের  ছেলেকে প্রাইভেট পড়ানোর কথা বলে বাড়িতে নিয়ে আসে  এবং এভাবেই তাদের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক গড়ে ওঠে। বিদ্যুৎ খোকসা বাজারে একটি পোষাকের দোকানে দায়িত্ব পালনকালে মনিরার পিছনে টাকা ঢালতে গিয়ে সে তার বেতনের এবং দোকানের টাকা লোপাট করে ফেলে। এবং একপর্যায়ে  তাদের সম্পর্কের বিষয় নিয়ে উভয় পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হলে পারিবারিক ভাবে শালিসি বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হয় কেউ কারো সাথে কোনরুপ সম্পর্ক রাখতে পারবেনা। গত এক বছর আগে এমনই সিদ্ধান্ত হবার পর থেকে বিদ্যুৎ মনিরার সাথে সম্পর্ক না রাখলেও মনিরা বিষয়টি স্বাভাবিক ভাবে মেনে নিতে পারনি সে বিভিন্ন ভাবে সম্পর্ক পুনরায় সৃষ্টি করতে চাইলে বিদ্যুৎ আপত্তি জানায়। তার প্রেক্ষিতে মনিরা ডিসেম্বর মাসে মোবাইল ফোনের মাধ্যমে বিদ্যুৎকে প্রাণনাশের হুমকি এবং তার মেয়েকে গণ ধর্ষণ করানোর হুমকি দেয়। এবং উল্টো বিদ্যুৎতের বিরুদ্ধে থানা নির্বাহী অফিসারের নিকট দরখাস্ত প্রেরন করে তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছে এই মর্মে।
থানা নির্বাহী অফিসারের নিকট মনিরা অনৈতিক প্রস্তাবের বিষয়ে দরখাস্তের প্রেক্ষিতে বিদ্যুৎকে জিজ্ঞেস করা হলে জানায় মনিরার সাথে তার অনৈতিক সম্পর্ক ছিলো এবং মনিরার কারনে সে আর্থিকভাবে সর্বশান্ত হয়ে গেছে। সংসারে শান্তি প্রতিষ্ঠার লক্ষে সে মনিরার সাথে সম্পর্ক ছিন্ন করে কিন্তু মনিরা সেটা মেনে নিতে পারেনি সে পুণরায় সম্পর্ক স্থাপন করতে চায় রাজী না হওয়ায় এমন অভিযোগ দিয়েছে।
মোবাইল ফোনে প্রাণনাশের ও মেয়েকে গণ ধর্ষণ করানোর হুমকি ও একাধিক ব্যাক্তির সাথে অনৈতিক সম্পর্কের বিষয়ে সে মনিরা জানায় সে বিদ্যুৎতের সাথে কোন সম্পর্ক রাখতে চায়না কিন্তু বিদ্যুৎ সেটা মেনে নেয়নি যেকারনে বিদ্যুৎ তার স্বামী বাচ্চুর নিকট উল্টো পাল্টা বিভিন্ন কথা বলেছে যার প্রেক্ষিতে রাগে ক্ষোভে সে মোবাইল ফোনে হুমকি দিয়েছে। একাধিক ব্যক্তির সাথে অনৈতিক সম্পর্কের বিষয়ে মনিরা বলে বিদ্যুৎ কে আরো কাছে পাবার জন্য সে এমন রেফারেন্স দিয়েছে।
এবিষয়ে খোকসা উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরিন কান্তা জানান বিষয়টি পর্যালোচনা করে দেখা যায় উভয়ই দোষী এবং যেহেতু দুজনই প্রাপ্ত বয়স্ক এবং সম্মতিতে অনৈতিক সম্পর্ক স্থাপন করেছে সেকারনে  কিছু বলার নাই। তবে যেহেতু উভয়ই স্কুল শিক্ষক একটি স্পর্শকাতর প্রতিষ্ঠানে চাকুরীরত সেকারনে আমি জেলা প্রশাসক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে বিষয়টি জানাবো।